
মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার ১৬৫ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাজ করছে সরকার। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জুবাইদা রহমান। একই সঙ্গে, আগুনে নিহত শাহরিয়ার রহমান নামে এক তরুণের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
এ সময় আর্থিক সহায়তা পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী।