লক্ষ্মীপুরে রাস্তা পাকা করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
লিটন হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।
Update Time :
Sunday, November 22, 2026
/
39 Time View
/
Share
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম চররুহিতা গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২২ নভেম্বর) সকালে ৪নং চররুহিতা ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন বক্তব্য রাখেন,ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল পাটোয়ারী, বিটু পাটোয়ারী, জামাল উদ্দীন, কবির হোসেন, নারায়ণ বাবু, বাবুল মাঝি,প্রদীপ বাবু, সমর বাবু,মাসুদ আলম, নুর নবী সহ এলাকার স্থানীয় বাসিন্দারা।
এসময় বক্তারা বলেন, চররুহিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চররুহিতা গ্রামে প্রধান সড়কটি দীর্ঘদিন থেকে অবহেলিত। বার বার জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েও রাস্তাটি সংস্কার করে নি। এতে করে এ এলাকার মানুষের দূর্ভোগ বেড়েছে। বিশেষ করে বয়স্ক, অসুস্থ রোগী চলাচলে পড়তে হয় বিপাকে। এছাড়াও বিদ্যালয় যাওয়া আসার ক্ষেত্রে শিক্ষার্থীদের দূর্ভোগে পড়তে হয়। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা।
স্হানীয় পশ্চিম চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন রাস্তাটি চলাচলের অযোগ্য একটু বৃষ্টি হলে আর চলাচল করা যায় না। যার কারণে অনেক ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।আমরা কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।
চররুহিতা ইউনিয়নের(দল থেকে মনোনয়ন প্রত্যাশী) চেয়ারম্যান পদপ্রার্থী ও একই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদ বলেন এমপি সাহেব কথা দিয়েছেন রাস্তাটির ব্যাপারে যতটুকু জানি বরাদ্দের তালিকায় রাস্তাটির নাম দেওয়া হয়েছে। আশা করি বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।