November 22, 2026, 9:22 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

মোঃ ইসমাইল হোসেন

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যেন নতুন বিভাগ খোলা না হয়— এমন আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বলেন, শিক্ষায় বাজেটের টাকা অপ্রয়োজনীয় খরচ আর চলবে না।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে কোনো বিভাগ খোলা উচিত নয়। কেবল বিভাগ খোলার জন্য খুললে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। বরং উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানা হিসেবে বিবেচিত হবে।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন বিভাগ খোলার পাশাপাশি বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান, গবেষণা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দিতে হবে। কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে হবে।

এসময় সেশন জট নিরসনে সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী



ফেসবুক কর্নার