November 24, 2026, 11:18 am
শিরোনাম :
হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটবাসী, মশারি টানিয়ে প্রতিবাদ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, গ্র্যান্ড ফিনালে আজ রাতে ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় ইমাম আব্দুর রহমানের পিতৃত্ব প্রমাণ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবক মেহেদীর মৃত্যু ভাগ্যিস শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ অভয়নগরে ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ আ’লীগের কর্মী আটক

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রইচ উদ্দিন সুজন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।

 

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় তিনি সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন।

মহড়ায় অংশ নেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। এবারই প্রথম তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে এমন মহড়া অনুষ্ঠিত হলো, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে অনুশীলন দেখলেন। পরিদর্শন শেষে বিকেলে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।



ফেসবুক কর্নার