June 25, 2026, 7:23 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ইন্টারনেট সেবাকে আরও সহজ করতে চাই: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

আসন্ন নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ইন্টারনেট সেবা আরও সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২১ ডিসেম্বর) জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি মানুষের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে, আমরা ইন্টারনেট সেবা আরও সহজ করে আনতে চাই মানুষের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। এই ইন্টারনেট কানেকশনের সাথে, ইন্টারনেট সুবিধার মাধ্যমে তরুণ প্রজন্মের অনেকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আবার আমাদের দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে।
দেশে লাখো মানুষ বেকার হয়ে যাচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশের কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছে। অনেক সময়েই তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সামনে আমাদের অনেক কাজ, যোগ করেন তিনি।

শহীদ ওসমান হাদিকে নিয়ে এসময় তিনি বলেন, এই মানুষটিও গণতন্ত্রের পথেই ছিলেন। আগামী নির্বাচনের প্রার্থী ছিলেন, ঢাকা-৮ আসনের। এটি প্রমাণ করে, শহীদ ওসমান হাদি নিজেও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। যে কারণে নিজেও প্রার্থী ছিলেন।
বক্তব্যের শেষে তারেক রহমান আরও বলেন, শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই শহীদ-যোদ্ধাদের প্রতি যদি শ্রদ্ধা রাখতে হয়, একাত্তরের শহীদ-মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মতি রাখতে হয়—তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে, দেশের মানুষের জন্য যেভাবেই হোক শান্তি প্রতিষ্ঠা করা। দেশের জন্য কাজ করা এবং সামনে নিয়ে যাওয়া।



ফেসবুক কর্নার