November 29, 2026, 3:22 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

বিচ্ছেদের পর স্বামীর নামের ট্যাটু মুছছেন স্বপ্না চৌধুরী

অভয়নগর প্রতিবেদক

 

স্বামী বীর সাহুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের পর এবার হাত থেকে তাঁর নামের ট্যাটু মুছে ফেলছেন হরিয়ানভি মডেল ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কবজি থেকে স্বামীর নামের ট্যাটু সরাতে লেজার চিকিৎসা নিতে দেখা গেছে তাঁকে। ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত জানানোর কয়েক দিন পর ভিডিওটি প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি এনএমএফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়ে স্বপ্না জানান, তাঁদের সম্পর্ক ভাঙার প্রকৃত কারণ শুধু তিনি ও বীর সাহুই জানেন। সম্পর্ক ভালো থাকা পর্যন্ত তাঁরা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন। তবে একপর্যায়ে দুজনই বুঝতে পেরেছেন, আলাদা হয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। ভালোবাসা প্রসঙ্গে তিনি বলেন, ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়; এর সঙ্গে আত্মা ও আবেগ জড়িত। তাঁর মতে, পুরুষেরা বেশি বাস্তববাদী হলেও নারীরা অনেক সময় আবেগে ভেসে যান।

২০২০ সালের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বীর সাহুকে বিয়ে করেন স্বপ্না। প্রথম সন্তানের জন্মের পর তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। হরিয়ানভি বিনোদনজগতের পরিচিত মুখ স্বপ্না গান ও নাচের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। পরে ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নিয়ে আরও পরিচিতি পান তিনি।



ফেসবুক কর্নার