November 29, 2026, 3:02 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি

অভয়নগর প্রতিবেদক

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন মাসউদা আফরোজ শুচি। গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে তিনি এ দায়িত্ব পান। এ উপলক্ষে এক বার্তায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মাসউদা আফরোজ শুচি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এদিকে, তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট মহল অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



ফেসবুক কর্নার