November 29, 2026, 3:02 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন

মোঃ বিপ্লব ইসলাম

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধন শেষে অতিথিরা একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। পরে তাঁরা মেলায় স্থাপিত সর্বজনীন পেনশন-সংক্রান্ত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় ৬০ বছরের কম বয়সী ব্যক্তিরা পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

মেলায় সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।



ফেসবুক কর্নার