November 29, 2026, 3:02 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

অভয়নগর প্রতিবেদক

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। এ সময়ে ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের মিরপুর ম্যাচের মধ্য দিয়ে তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটেই তাঁর পথচলা শেষ হবে। দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর অপেক্ষায় রয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।



ফেসবুক কর্নার