November 29, 2026, 3:02 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য

মোঃ মামুনুর রশীদ,

 

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার, সার্কিট হাউস ও কমিউনিটি সেন্টারের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারটি পৃথক স্থান থেকে লাল রঙের টিস্যু ব্যাগে মোড়ানো বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কয়েকজন সাংবাদিকের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠানো হয়। সেই বার্তায় উল্লেখ করা হয়, মেহেরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে শপিং ব্যাগের ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু রাখা হয়েছে।

বার্তা পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মেহেরপুর সদর থানা পুলিশকে অবহিত করেন সাংবাদিকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলগুলোতে অভিযান শুরু করে পুলিশ।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সুপারের বাংলোর সামনে থেকে একটি, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে একটি, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান থেকে একটি এবং কমিউনিটি সেন্টারের সামনে থেকে আরও একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার করা বস্তুগুলো কালো কসটেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগে রাখা ছিল বলে জানা গেছে। তবে এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার বিষয়।

শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার সামনে এভাবে বোমাসদৃশ বস্তু রাখার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধার করা বস্তুগুলোর প্রকৃত ধরন ও ঘটনার পেছনের রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

চারটি গুরুত্বপূর্ণ স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মেহেরপুরজুড়ে এখন উদ্বেগ—তবে এর পেছনে কারা রয়েছে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।



ফেসবুক কর্নার