November 29, 2026, 3:02 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

মোঃ ইসমাইল হোসেন।

 

​গত ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাসউদা আফরোজ শুচি। এই দায়িত্ব পাওয়ার পর এক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।​নিজের অনুভূতি প্রকাশ করে মাসউদা আফরোজ শুচি বলেন—​”সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি— আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মহান আল্লাহ তায়ালা ওনাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।​২৪.১১.২০২৬ ইং তারিখে আমাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত করায় নতুন বাংলাদেশের রূপকার, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।​পাশাপাশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সেইসব শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁরা আমাকে সর্বক্ষণিক অক্লান্ত পরিশ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী BMDA-এর নবগঠিত পরিচালনা পরিষদের যে অর্পিত দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করবো ইনশাআল্লাহ। এ পথে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
​বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নবনির্বাচিত এই সদস্য তাঁর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহল।



ফেসবুক কর্নার