November 29, 2026, 3:14 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

অভয়নগর প্রতিবেদক

 

ভারতীয় কমেডিয়ান সময় রায়না ইউটিউবে নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বের প্রথম ইউটিউবার হিসেবে তাঁর চ্যানেলের পেইড মেম্বার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। একসময় বিতর্কের কারণে জনপ্রিয় অনুষ্ঠান সরিয়ে নিতে হলেও সেই পরিস্থিতি কাটিয়ে আবারও ফিরেছেন পর্দায়। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গুগল ইন্ডিয়াও ব্লগ পোস্টের মাধ্যমে তাঁর এ অর্জনের স্বীকৃতি দিয়েছে। বর্তমানে ইউটিউবে সময়ের সাবস্ক্রাইবার সংখ্যা ১ কোটি ২৪ লাখ।

গুগল ইন্ডিয়া জানিয়েছে, গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে আড্ডা ও ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর মতো অনুষ্ঠান সময়ের চ্যানেলকে দর্শকদের ভার্চুয়াল আড্ডার জায়গায় পরিণত করেছে। এদিকে ২০২৬ সালের জুনে ভারতে ১২ লাখের বেশি দর্শক অন্তত একটি ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ কিনেছেন। এতে দেশটির নির্মাতাদের মেম্বারশিপ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। সময় জানান, ২০২৫ সালের বিতর্কের পর কানাডায় অবস্থানকালে তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং অনুষ্ঠানটি ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে ইউটিউবার রণবীর আল্লাহাবাদিয়ার আপত্তিকর মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনা ও পুলিশের কাছে অভিযোগের পর সময় নিজের চ্যানেল থেকে অনুষ্ঠানটির সব পর্ব সরিয়ে নেন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে ‘স্টিল অ্যালাইভ’ স্ট্যান্ডআপ স্পেশালের মাধ্যমে ফেরেন তিনি এবং অনুষ্ঠানটির দ্বিতীয় মৌসুমের ঘোষণা দেন। ইউটিউব ও নেটফ্লিক্সে প্রকাশিত ওই মৌসুমে অতিথি হিসেবে ছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, হুমা কুরেশি ও করণ আউজলা। এরপরই ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক অর্জন করেন সময়।



ফেসবুক কর্নার