November 29, 2026, 3:14 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান

অভয়নগর প্রতিবেদক

 

কড়া নিরাপত্তার মধ্যেও খুদে ভক্তের অনুরোধ রাখতে থেমে গেলেন বলিউড অভিনেতা সালমান খান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আলোকচিত্রীদের সামনে পোজ দেওয়ার সময় নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে শিশুটি তাঁর কাছে এগিয়ে আসে। সালমান তাকে ফিরিয়ে না দিয়ে হাসিমুখে কাছে ডাকেন এবং নিচু হয়ে তার কথা শোনেন। একপর্যায়ে শিশুটির গালে হাত বুলিয়ে কপালে চুমু দেন তিনি। পরে দুজন একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন এবং জড়িয়ে ধরেন। আনন্দিত শিশুটি এরপর দৌড়ে বাবা-মায়ের কাছে ফিরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়। ব্যস্ত সময়সূচি ও কঠোর নিরাপত্তার মধ্যেও শিশুটিকে সময় দেওয়ায় সালমানের প্রশংসা করছেন ভক্তরা। এর আগেও ২০২৫ সালের এপ্রিলে দিল্লি বিমানবন্দরে এক শিশুভক্তের সঙ্গে ছবি তুলেছিলেন তিনি। ২০২৩ সালে মুম্বাই বিমানবন্দরেও এক তরুণ ভক্তকে জড়িয়ে ধরে হাত মেলান এই অভিনেতা।

এদিকে সালমান খান তাঁর ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত যুদ্ধভিত্তিক সিনেমাটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘাত থেকে অনুপ্রাণিত। এতে সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সালমান। চিত্রাঙ্গদা সিংসহ আরও অভিনয় করেছেন জেসন থাম, হীরা সোহাল, অনুপ বিক্রম শাহী, জেইন শ, অভিলাষ চৌধুরী ও যশপাল শর্মা। আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার