April 24, 2026, 2:43 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান

অভয়নগর প্রতিবেদক

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে রওজা শরীফ প্রাঙ্গনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনিসুর রহমান, সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আহসানুল হাদী, আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক অধ্যাপক কাজী আজিজুর রহমান, খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রবন্ধকার এএফএম এনামুল হক, মিশনের কর্মকর্তা ইকবাল মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মিশনের সদস্যবৃন্দ, হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলাম।



ফেসবুক কর্নার