April 23, 2026, 8:49 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

কালিগঞ্জে সমবায় দিবসে ৫ হাজার কোটি ফেরতের দাবি

হাফিজুর রহমান সাতক্ষীরা

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
“সাম্য ও সমতায়, দেশ গড়তে সমবায়”— এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (১ নভেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দায়সারা ভাবে পালিত হয় জাতীয় সমবায় দিবস। কিন্তু উৎসবের আড়ালে হাজার হাজার গ্রাহকের জমাকৃত প্রায় ৫ হাজার কোটি টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীরা মানবেতর জীবনযাপন করছেন।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শেষে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। বক্তব্য রাখেন থানার ওসি মোঃ মিজানুর রহমানসহ সমবায়ী, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
অন্যদিকে, আমানত ফেরত না পাওয়ার অভিযোগে গ্রাহকরা জানান, উপজেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা তথাকথিত সমবায় সমিতিগুলোর আড়ালে দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা ও অর্থ আত্মসাত চলছে। এসব সমিতি রেজিস্ট্রেশনের নামে ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে পরে আত্মগোপনে চলে গেছে।
তারা আরও জানান, সহজ শর্তে ঋণ ও প্রতি লাখে সাড়ে তিন হাজার টাকা মুনাফার প্রলোভনে চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও অবসরপ্রাপ্তরা জীবনের পেনশন, সঞ্চয় এমনকি জমিও বিক্রি করে এসব সমিতিতে বিনিয়োগ করেন। একসময় সেই সমিতিগুলো অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
গত এক যুগে ডেসটিনি, পেটুক্লিক, যুবক, নলতার রূপা, ধলবাড়িয়ার অসকসসহ অসংখ্য সমবায় সমিতি প্রায় ৫ হাজার কোটি টাকা নিয়ে উধাও হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।



ফেসবুক কর্নার