August 15, 2026, 8:30 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বাংলাদেশ বার্তা সোসাইটি এর কেন্দ্রীয় উপ-কমিটি গঠন-২০২৬

অভয়নগর প্রতিবেদক

 

মূলধারার সংবাদ কর্মী ও সিনিয়র আইনজীবী এবং জনকল্যাণমূলক কাজে আগ্রহীদের নিয়ে গঠিত বাংলাদেশ বার্তা সোসাইটি এর ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপ-কমিটি গঠন। গত শনিবার (২৭ ডিসেম্বর) কার্যনির্বাহী পরিষদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় উপ-কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা, অগ্রযাত্রা প্রতিদিন এর উপ-সম্পাদক: মোহাম্মদ মুহাজির রহমান মিঠু সভাপতি” এবং এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক” ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকা এর চীফ রিপোর্টার মোঃ ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক, নির্বাচিত হয়েছেন। এবং বাংলাদেশ বার্তা সোসাইটি (বিবিএস) এর স্মারক প্রাপ্ত আজীবন সদস্যদের মধ্য থেকে প্রথম সারির মিডিয়া সহ বিভিন্ন পত্রপত্রিকার প্রতিনিধি মোট ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপ-কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বার্তা সোসাইটির চেয়ারম্যান ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহিন হোসেন বলেন, বাংলাদেশের একঝাঁক পেশাদার সাংবাদিক ও লেখককে নিয়ে নতুন স্বপ্ন দেখছি আমরা। আমাদের অঙ্গিকার “সত্য ও ন্যায়ের পথে অবিচল আস্থায় পথচলা” সাংবাদিকতাকে আরও দৃঢ় করার প্রত্যয় নিয়ে কাজ করে যাব। এবং বাংলাদেশ বার্তা সোসাইটি (বিবিএস) এভাবে এগিয়ে যাবে বহুদূর।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বার্তা সোসাইটি (বিবিএস) এর নির্বাহী পরিচালক: মোঃ সোহাগ সরদার বলেন, ‘আমি পেশাদার সাংবাদিকতায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে মূলধারার সংবাদ কর্মী হিসেবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং নির্যাতিত সাংবাদিকদের, বিবিএস এর কেন্দ্রীয় আইনজীবী পরিষদের পক্ষ থেকে আইনি সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশা আল্লাহ।

এছাড়াও বাংলাদেশ বার্তা সোসাইটি (বিবিএস) এর স্থায়ী কমিটির জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট মঈনুল ইসলাম জীবন বলেন, উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এবং সর্বসম্মতিক্রমে সোসাইটির গঠনতন্ত্র মোতাবেক এই ৫১ সদস্যের কেন্দ্রীয় উপ-কমিটি গঠন করা হয়। আশা করছি নবগঠিত এই কমিটি বাংলাদেশ বার্তা সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার