April 24, 2026, 5:58 am
শিরোনাম :
দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে

জামায়াত আমিরকে যে কথা বলেছেন নাহিদ

অভয়নগর প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল অলির এলডিপি। রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি নিজেদের জোটে নতুন দুই দলের অন্তর্ভূক্তির কথা উল্লেখ করে বলেন, ‘এনসিপি আর আমাদের (জামায়াত) একটু আগে বৈঠক শেষ হয়েছে। তবে, তারা (এনসিপি) এই বৈঠকে আসার সময় এবং সুযোগ পাননি।’

জামায়াত আমির বলেন, ‘এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেবেন।’
জামায়াত আমির বলেন, তাদের আসন সমঝোতা প্রায় সম্পন্ন। সামান্য কিছু বিষয় রয়েছে, যেগুলো নমিনেশন ফাইল করার পর পরই আলাপ-আলোচনার ভিত্তি সুন্দরভাবে সমাধান করা সম্ভব হবে।

ডা. শফিকুর রহমান বলেন, দুইটা দল একেবারে শেষ পর্যায়ে তাদের সাথে মিলিত হয়েছেন। আরও অনেক দল আগ্রহী ছিলেন।
বলেন, জোট প্রক্রিয়ায় এই মুহূর্তে অন্যদের সম্পৃক্ত করা খুবই দুরূহ। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু জাতীয় স্বার্থে তাদের সাথে নিয়ে কাজ করবে জামায়াত, এমনটা উল্লেখ করেন তিনি।



ফেসবুক কর্নার