June 26, 2026, 10:35 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

খুনিদের ভারতে প্রবেশের দাবি ‘ভিত্তিহীন’: মেঘালয় পুলিশ ও বিএসএফ

অভয়নগর প্রতিবেদক

ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয়ে প্রবেশ করেছে, এমন দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা বলেছে, এ ধরনের দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই। রাজ্যের ইংরেজি সংবাদ মাধ্যম মেঘালয় মনিটর এই খবর জানিয়েছে।
মেঘালয় পুলিশ জানায়, অভিযুক্তদের রাজ্যের কোনো এলাকায় প্রবেশ, অবস্থান বা গ্রেফতারের বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি।

বিএসএফের পক্ষ থেকেও বলা হয়েছে, সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে ওই দুই ব্যক্তি ভারতে প্রবেশ করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সীমান্ত নজরদারিতে এ ধরনের ঘটনার কোনো রেকর্ডও নেই।
মেঘালয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য ছড়ানো বিভ্রান্তিকর। তারা বিষয়টিকে ‘ভুল ও ভিত্তিহীন দাবি’ হিসেবে উল্লেখ করেছে।

তবে উভয় সংস্থাই বলেছে, যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য পেলে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে তারা প্রস্তুত।



ফেসবুক কর্নার