August 15, 2026, 10:32 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

দেশকে অস্থির করতে কেউ পেছন থেকে কাজ করছে: মির্জা ফখরুল

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন যেন মনে হয়, দেশকে অস্থির করে তোলার জন্য কিছুসংখ্যক লোক পেছন থেকে কাজ করছে।
রোববার (২৮ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদের প্রশিক্ষণকেন্দ্রে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সবাইকে এ ব্যাপারে সাবধানে থাকতে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। ভুল করে নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করলে আমরা আবার সেই সব চক্রান্তকারীর হাতে পড়বো। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হবো।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা অঙ্গীকারবদ্ধ—এই দেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেবো না। আমরা সবসময় এটা করে এসেছি। এমনকি চরমোনাইয়ের পীরের সঙ্গে বৈঠকের সময়ও আমি একই কথা বলেছি। অনেকে বিভ্রান্তি ছড়ানোর জন্য বলে যে, আমরা কোরআন ও সুন্নাহর আইন চাই না, এটা ঠিক নয়। ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তি চাই। আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা অত্যন্ত কষ্ট ও বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই, আমাদের সন্তান যে ওসমান হাদি যে প্রাণ দিয়েছে, আমরা তাকে স্মরণ করি সবসময়। আমরা আমাদের রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ছাত্রদলে ওয়াসিমসহ চট্টগ্রামের যারা এই জুলাইয়ের আন্দোলনে প্রাণ দিয়েছে। আমরা সবসময় আমাদের ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদেরকেও আমরা স্মরণ করি।



ফেসবুক কর্নার