April 23, 2026, 10:23 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

গুইমারায় ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতৃবৃন্দ

বিএম বাসার খাগড়াছড়ি

বিএম বাশার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টা থেকে হাফছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালান দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরছেন প্রচারকারীরা। একই সঙ্গে গুইমারা অঞ্চলের জনপ্রিয় নেতা জনাব ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হচ্ছে।
“ডোর ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভূইয়া” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা।
প্রচারাভিযানে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুপ, সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার, উপজেলা মহিলা দলের সভাপতি মিশেপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ খোকন, হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তাঁরা আশা প্রকাশ করেন, ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে গুইমারায় ধানের শীষ বিজয়ী হবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।



ফেসবুক কর্নার