August 15, 2026, 10:43 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

আবাসিক হোটেলে পুলিশের অভিযান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক 

অভয়নগর প্রতিবেদক

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় অবস্থিত তাজমহল আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে কয়েকজন নারী ও পুরুষকে আটক করেছে বাসন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত আবাসিক হোটেলে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে হোটেলটিকে নজরদারিতে আনা হয়। পরবর্তীতে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর বাসন থানা পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন কক্ষ থেকে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়।
বাসন থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে হোটেলটিকে কেন্দ্র করে এলাকায় অসামাজিক কার্যকলাপ চলে আসছিল, যা সামাজিক পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছিল। পুলিশের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
বাসন থানা পুলিশ জানিয়েছে, সমাজবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এমন কোনও কার্যকলাপের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।



ফেসবুক কর্নার