April 23, 2026, 11:38 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

শ্যামনগরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর।
শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্যামনগর সদরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।
প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সোলাইমান কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম লিয়াকত আলী, সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক জিএম সাদেকুর রহমান সাদেকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান ও সভাপতি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল ও তাতীঁ দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা মরহুম তরিকুল ইসলামের অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার স্বপ্নের দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার