June 9, 2026, 9:28 pm
শিরোনাম :
ড্রেন নির্মাণের খননে ধসে পড়ল স্কুলের সীমানা প্রাচীর, ব্যাহত পাঠদান সামাজিক সচেতনতা ও আইনি জ্ঞান বৃদ্ধিতে রামপালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ঝিকরগাছা খাল খনন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ, ইউপি সচিবকে ঘিরে নতুন বিতর্ক হুমকির পর ব্যবসায়ীর দোকানে আগুন, ক্ষতির দাবি ১০ লক্ষাধিক টাকা প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রেমিক তিন ফসলি জমি ও পরিবেশ রক্ষায় সিংগাইরে মানববন্ধন কুমার নদের বাঁকে ইতিহাস-ঐতিহ্যের জনপদ হরিণাকুণ্ডু ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, বড়লেখায় আটক যুবক বান্দরবানে এনসিপির ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার, আটক ৪ মাদকসেবী

শেরপুর ১০৬ বস্তা সরকারি সার জব্দ

Reporter Name

পি কে এস দীপন, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন বাবু নামের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১০৬ বস্তা সার (ডিএপি ৬৬ বস্তা ও এমওপি ৪০ বস্তা) জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন বাবু সরকারি ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে নিজের বাড়িতে অবৈধভাবে মজুদ করেন। কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই এসব সার গুদামজাত করা হয়েছিল। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে সারগুলো জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সরকারি সার মজুদের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার