April 25, 2026, 4:17 am
শিরোনাম :
অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী

বিটিআরসি ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৬

অভয়নগর প্রতিবেদক

 

 

 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের এ ঘটনায় ২৬ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। তাদেরকে মোহাম্মদপুরের শেরেবাংলা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে ঘণ্টাখানেক পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখা যায়, ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করার কারণে মূল ভবন ও করিডোরের গ্লাস ভেঙে গেছে। বিআরটিসির একটি বাসও ভাঙচুর করা হয়েছে।
মোবাইল ফোন ব্যবসায়ীরা দুপুর ২টা থেকে আন্দোলন করছিলেন। পরে বিকেল ৩টার দিকে ভাঙচুর চালান তারা।

সৃষ্ট পরিস্থিতি সামলাতে সন্ধ্যায় বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।



ফেসবুক কর্নার