August 15, 2026, 3:55 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

রাণীনগরে পুলিশ সাথে  ডিউটি শেষে করে ফেরার পথে যুবককে মা*রধর, মোটরসাইকেল ছি*নতাই

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর রাণীনগরে মারপিট করে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবকের মোটরসাইকলে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার ভোরে পুলিশ ডিউটি শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে উপজেলা সদরের নিমাজ উদ্দীন শাহার তেলের মিলের কাছে এঘটনা ঘটে। যুবক আলমগীর উপজেলার চকমুনু পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল আলিম সরদারের ছেলে।‎আলমগীর হোসেন জানান,তার অটো টমটম গাড়ীতে থানা পুলিশ নিয়ে প্রায় রাতেই তিনি টহল ডিউটি করতেন। ডিউটি শেষে অটো টমটম গাড়ী থানায় রেখে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরতেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে থানায় মোটরসাইকেল রেখে সারা রাত পুলিশের সাথে টহল ডিউটি করেন। এর পর ভোর সোয়া পাঁচটা নাগাদ থানায় টমটমগাড়ী রেখে বাজাজ কোম্পানীর সিটি-১০০সিসি মোটরসাইকেল নিয়ে বাড়ী ফিরছিলেন। পথি মধ্যে উপজেলা পরিষদের পাশে নিজাম শাহার তেলের মিলের নিকট পৌছলে ছিনতাইকারীরা তার পথ রোধ করে। এসময় ৩/৪জন ছিনতাইকারী রাম দা ধরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ছিনতাইয়ের ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জরিতদের আটকের চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার