April 23, 2026, 9:08 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

নজরুলের ‘বিদায়-বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

মোঃ ইসমাইল হোসেন

‘তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।

ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতাটি দিয়ে দাদি খালেদা জিয়াকে স্মরণ করলেন নাতনি জাইমা রহমান। সেই কবিতার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টটি করেন জাইমা রহমান।
দাদির মৃত্যুর পর তার স্মরণে জাইমার প্রথম পোস্ট এটাই। এর আগে, লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসাকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর ফেসবুকে দাদিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন তিনি।
মূলত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন চিকিৎসার জন্য গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন। দাদির সঙ্গে জাইমা রহমানে শেয়ার করা ছবিটি সেই সময়ের পরবর্তী কোনো সময়ের বলে ধারণা করা হচ্ছে।
পোস্টটির কমেন্টবক্সে দেখা যায় নেটিজেনদের হাজারও মন্তব্য। ছবিতে দাদি-নাতনির এই মাহেন্দ্রক্ষণের ইতি ঘটা যেন তাদেরও ব্যথিত করেছে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য দো’আ করার পাশাপাশি জাইমাকে এ শোক কাটিয়ে ওঠার বার্তাও দেন তারা।



ফেসবুক কর্নার