March 6, 2026, 8:05 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

কুয়েটে সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

Reporter Name

মোঃ মামুন মোল্লা, খুলনাঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় অবস্থিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, মানবিক ও ব্যবসায় বিভাগ এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম রবিউল আলম, উপ-পরিচালক (গবেষণা সম্প্রসারণ) প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, কুয়েটের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক, অফিসার্স এসোসিয়েশনের সেক্রেটারী ও প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার প্রকৌশলী বাদশা মোঃ হারুন, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, নির্বাহী প্রকৌশলী রুমেন রায়হান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচ তলায় দীর্ঘদিন ধরে সংস্কার ও ব্যবস্থাপনার অভাবে অচল অবস্থায় থাকা সুইমিং পুলটি বর্তমানে পুনরায় চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপদ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার মাধ্যমে এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
উপস্থিতরা বলেন, এই সুইমিং পুল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন আশা প্রকাশ করেছে, পুলটি নিয়মিত ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের মাধ্যমে কার্যক্রমে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।



ফেসবুক কর্নার