November 19, 2026, 6:48 pm
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

জয়পুরহাটে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় মৃত গরু জবাইয়ের সময় দুই কসাইকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন-১। মো. ফারুক (৩৫), পিতা: মো. মাহতাব, গ্রাম: রামভদ্রপুর ২। মো. আবদুল খালেক (৬০), পিতা: মৃত তাহের হোসেন, গ্রাম: মোরের হাট গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কয়া ক্যাম্পে

দায়িত্বরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উচনা ত্রিপুরা এলাকার কসাই ছাইদুলের নেতৃত্বে ফারুক ও খালেক দীর্ঘদিন ধরে মৃত গরু জবাই ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় মূলহোতা কসাই ছাইদুল পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে আটককৃত ফারুক ও খালেককে ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। জরিমানা আদায় শেষে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার