April 23, 2026, 11:39 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

উই আর রেডি টু গঞ্জে’ ব্যান্ডের কালচারাল নাইট

rakibul Islam Rakib sirajganj

রাকিবুল ইসলাম রাকিব, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
আগামী বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিরাজগঞ্জের পরিচিত ব্যান্ড “উই আর রেডি টু গঞ্জে” আয়োজন করতে যাচ্ছে কালচারাল নাইট। অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাবেক প্রতিমন্ত্রী। উদ্বোধক হিসেবে থাকবেন জনাব রোমানা মাহমুদ, সভাপতি, জেলা বিএনপি সিরাজগঞ্জ ও সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক; জনাব মোঃ রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জ পৌরসভা; এবং জনাব মোঃ নুরে আলম সিদ্দিকী রিগান, সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল বগুড়া।
সঞ্চালনায় থাকবেন সঞ্জীব সরকার, মহাসচিব, গঞ্জে’র ব্যান্ড সিরাজগঞ্জ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মোঃ জাহিদুল ইসলাম, প্রেসিডেন্ট, গঞ্জে’র ব্যান্ড সিরাজগঞ্জ। সংগীত পরিবেশনায় থাকবেন মেহেদী পারভেজ ও চাঁদ সুলতানা সুইটি।
মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জাতীয় দৈনিক অভয়নগর, দৈনিক শ্যামল বাংলা এবং নন্দিত টিভি। আয়োজকরা জানিয়েছেন, ব্যান্ডের মাধ্যমে সিরাজগঞ্জের শিল্প ও সংস্কৃতি প্রেমি মানুষদের মাঝে নতুন ধরনের সৃজনশীলতা ও চমক উপহার দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তারা আশা করছেন, ব্যান্ড সংগীতের প্রকৃত ধারা শ্রোতাদের কাছে পৌঁছে দেবে এবং স্থানীয় শিল্প-সাংস্কৃতিক পরিবেশকে সমৃদ্ধ করবে।
উক্ত আয়োজন শহরের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ সকল শ্রোতাদের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে অংশগ্রহণকারীরা ব্যান্ডের সরাসরি পরিবেশনা উপভোগ করতে পারবেন।



ফেসবুক কর্নার