August 15, 2026, 5:06 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে মা*দক উদ্ধার, অবৈধ পারাপারকালে ২ বাংলাদেশি আ*টক

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর, রাজাপুর, জীবননগর ও কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী ও নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে আসামীবিহীন ৫ কেজি ভারতীয় গাঁজা, ৪৬ বোতল ভারতীয় মদ ও ৮৩৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে একজন পুরুষ ও একজন নারীসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার