August 15, 2026, 6:06 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

যশোরে বিএনপি নেতাকে গু*লি করে হ*ত্যা, বেনাপোল সীমান্তে তল্লাশি জোরদার বিজিবির

অভয়নগর প্রতিবেদক

যশোর শহরের শংকরপুর এলাকায় শনিবার (৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৫) কে গুলি করে হত্যার ঘটনায় বেনাপোল সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি ।

রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই অতিরিক্ত চেকপোষ্ট  স্থাপন করে সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার  ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নেই সেসব সীমান্তে ব্যাপক নজরদারি বৃদ্ধি করা হয়েছে ।



ফেসবুক কর্নার