August 15, 2026, 5:06 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

রামপালে পলাতক থাকা ডা*কাত আ*টক

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের রামপাল উপজেলায় চার মাস ধরে পলাতক থাকা ডাকাতি মামলার দুই আসামিকে আটক করেছে র‍্যাব–৬। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে রামপালের গৌরম্ভা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. নান্নু শেখ (৪৭), পিতা আজগার আলী শেখ, গ্রাম কাষ্ঠবাড়িয়া, রামপাল এবং কামরুল ইসলাম শেখ (৪৮), পিতা মো. শাহাজউদ্দিন শেখ, গ্রাম চিত্তা, রামপাল।
র‍্যাব সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার চিত্রা এলাকায় মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ওই দুই আসামি। এ ঘটনায় রামপাল থানায় মামলা নম্বর–১০ দায়ের করা হয়, যার ঘটনার তারিখ ৩০ আগস্ট ২০২৫।
র‍্যাব জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। পরে তাদের রামপাল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রামপাল গৌরম্ভা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাছানুর রহমান জানান, মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলায় এর আগে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা বাকি দুই সন্দেহভাজন আসামিকে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রবিবার (আজ) সকাল ১১টায় আটককৃত দুই আসামিকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার