August 15, 2026, 5:07 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ঝিনাইদহে সড়কের পাশ থেকে নারীকে তুলে নিয়ে নি*র্যাতন

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহে রাতের অন্ধকারে এক নারীকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরতলীর গিলাবাড়িয়া এলাকায়  এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই নারী।
ভুক্তভোগী ওই নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঝিনাইদহের আরাপপুর এলাকায় একটি বাসায় ভাড়া বসবাস করেন।
তিনি বলেন, সন্ধ্যার দিকে আমি বাসা থেকে বেরিয়ে গিলাবাড়িয়া এলাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্টে কফি খেতে যাই। পরে রিকশার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এ সময় একটি মাইক্রোবাস এসে আমাকে জোর করে তুলে নিয়ে হরিণাকুণ্ডুর দিকে যায়। গাড়ির ভেতর  দুইজন লোক আমার হাত ধরে, একজন মাফলার দিয়ে চোখ-মুখ বেঁধে রাখে।
অপর একজন আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয় এবং মারধর করে। পরে রাত ৯টার দিকে গিলাবাড়িয়া এলাকায় সেতুর পাশে আমাকে ফেলে রেখে যায় তারা। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।



ফেসবুক কর্নার