August 15, 2026, 6:06 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

ত্রিশালে উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

অভয়নগর প্রতিবেদক

জনদুর্ভোগ লাঘবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ পার্কিং প্রতিরোধ ও অবৈধভাবে ফুটপাতে  গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ১০টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদলতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, রোববার (৪ জানুয়ারি) বিকেলে ত্রিশাল উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ট্র্যাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার সড়কের দু’পাশে দীর্ঘদিনের অবৈধ দোকানপাট তাৎক্ষণিকভাবে উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ট্র্যাফিক আইন লঙ্ঘন ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি মামলায় ১৬ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। অভিযান চলাকালীন ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করে দোকান বসালে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ও ত্রিশাল ট্র্যাফিক পুলিশ সহযোগিতা প্রদান করেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত রাখতে এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী



ফেসবুক কর্নার