August 15, 2026, 7:16 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

নারীকে দলবদ্ধ ধ*র্ষণ অতঃপর 

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে (৪৪) ধর্ষণ ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলাটি করেন। পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি হাসান (৪৫) কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নারী তাঁর ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে একই গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগে ওই গ্রামের শাহীন নামে এক ব্যক্তির ভাইয়ের কাছ থেকে জমিসহ বাড়ি কিনে সন্তানসহ বসবাস শুরু করেন স্বামী মারা যাওয়া ওই নারী। শনিবার সন্ধ্যার পর তাঁর বাড়িতে দুই পুরুষ আত্মীয় আসেন। এ সময় তাঁদের দেখার নামে আসামি শাহীন ও হাসান ওই বাড়িতে প্রবেশ করেন। তাঁরা দুই আত্মীয়কে একটি কক্ষে আটকে রেখে নারীকে আরেকটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী ও আত্মীয় দুজনকে বাড়ির বাইরে নিয়ে ‘কুকর্মের’ অভিযোগ এনে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে ভিডিও ধারণ করেন। এ সময় ওই নারীর চুল কেটে মারধর করেন শাহীন ও হাসান।

ভুক্তভোগী নারী বলেন, ‘শাহীনের ভাইয়ের কাছ থেকে বাড়িসহ জমি কেনার পর থেকেই আমার পিছু লাগে সে। এখানে আসার পর থেকেই আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। বিভিন্ন সময় আমার কাছে টাকাও দাবি করেছে শাহীন। শনিবার সন্ধ্যার পর আমি ও আমার ছেলে বাড়িতে ছিলাম। ওই দিন আমার বাড়িতে দুজন আত্মীয় আসে। কুকর্মের মিথ্যা অভিযোগ এনে আমার বাড়ির মধ্যে প্রবেশ করে আত্মীয়দের একটি কক্ষে আটকে রেখে আরেকটি কক্ষের মধ্যে নিয়ে আমাকে প্রথমে শাহীন ও পরে হাসান ধর্ষণ করে। পরে ঘরের বাইরে বের করে আত্মীয়দেরসহ আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। সেই ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন  বলেন, আজ বিকেলে ওই নারী থানায় এজাহার জমা দিলে মামলা রেকর্ড করা হয়। এজাহারে চারজনকে আসামি করা হয় যার মধ্যে ( ১) শাহিনুর ইসলাম পিতা মৃত তুফান ডাক্তার (২) হাসান প্রীতমৃত খয়বার আলী (৩) রুপালি খাতুন স্বামী মিজান (৪) মোসাম্মত মুক্তা স্বামী মোজাহারুল ইসলাম সর্বশেষ আড়পাড়া নদীপাড়া কালিগঞ্জ ঝিনাইদহ যার মামলা নং ৩ তারিখ ৫ /১ /২০২৬ ,যার ধারা নম্বর ৯/৩ – ৩০ মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত ২০২৬, ইতিমধ্যে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



ফেসবুক কর্নার