August 15, 2026, 6:17 pm
শিরোনাম :
কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন

শিবগঞ্জে ৪৯৭ বোতল অবৈধ ফে*নসিডিল উ*দ্ধার, অভিযান চালিয়েছে র‍্যাব-৫

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া এলাকা থেকে ৪৯৭ বোতল অবৈধ মাদক ফেয়ারডাইল (ফেনসিডিল) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল শাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানায় র‍্যাব।
র‍্যাব আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে র‍্যাব সর্বদা তৎপর এবং এ বিষয়ে সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার