April 23, 2026, 4:16 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

কক্সবাজার সদর থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Reporter Name

কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও তাজা বুলেট উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার ৫নং ওয়ার্ডের জানার পাড়ায় জাকের চৌধুরীর পরিত্যক্ত বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড তাজা গুলি, ৫টি শর্টগানের সিসা কার্তুজ এবং ২টি বাটযুক্ত ছুরি উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার