April 25, 2026, 5:38 am
শিরোনাম :
বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার

‘হ্যা’ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের নির্দেশনা পাবে -প্রেস সচিব

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। তাদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।
বাংলাদেশের পোস্টাল ব্যালটের মডেল নিয়ে ইইউ, ইউএনডিপি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে। এটি বর্তমান সরকারের অন্যতম সাফল্য বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম এসব মন্তব্য করেন।
তার মতে, অভূতপূর্ব সাড়ার কারণে ভোটের গাড়ির সংখ্যা ১০ থেকে ৩০টি করা হচ্ছে। আর ‘হ্যা’ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের নির্দেশনা পাবে।

তিনি জানিয়েছেন, গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্যান্য ধর্মের যাজকদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে বৈঠক হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং সপ্তাহে তিনদিন সংবাদ সম্মেলন করবে। এতে নির্বাচন ও আইনশৃঙ্খলা বিষয়ে আপডেট তথ্য দেয়া হবে। নির্বাচন সামনে রেখে দলীয় শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেবে অন্তর্বর্তী সরকার। প্রয়োজন সাপেক্ষে প্রার্থীদের গানম্যান দেয়া হয়েছে।
এদিকে, যশোরে রানা প্রতাব হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘রানা প্রতাব বৈরাগীর হত্যায় ধর্মীয় কোনো উসকানি নেই। রানা চরমপন্থি রাজনীতি করতেন। নিজেদের অন্তঃকোন্দলের জেরেই তিনি খুন হয়েছেন।



ফেসবুক কর্নার