June 24, 2026, 2:14 pm
শিরোনাম :
নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র

প্রশাসনের মধ্যস্থতায় সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান মালিকরা।

মঙ্গলবার ( ০৬জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান নৌযান মালিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহন অধিদপ্তর) হয়রানির প্রতিবাদ ও প্রতিকার চেয়ে নৌযান মালিকেরা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ডিজি শিপিং কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়া কোনো ধরনের অভিযান পরিচালনা না করার এবং নৌযান মালিকদের হয়রানি না করার আশ্বাস দেন। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতেই নৌযান মালিকেরা চলমান ধর্মঘট প্রত্যাহার করেন।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, গত রোববার কোনো পূর্ব নোটিশ ছাড়াই ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি পর্যটনবাহী জালিবোটের ছাদ ভেঙে ও কেটে ফেলেন। এ সময় নৌযানের আসবাবপত্র জব্দ করা এবং জরিমানা আরোপ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার ভোর থেকে নৌযান মালিকেরা ধর্মঘট শুরু করেন।

তিনি আরও বলেন, হয়রানির প্রতিকার চেয়ে মঙ্গলবার প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় ডিজি শিপিং কর্তৃপক্ষ ভবিষ্যতে পূর্ব নোটিশ ছাড়া কোনো অভিযান না চালানোর আশ্বাস দেন। এর ফলে মঙ্গলবার রাত ৯টার দিকে নৌযান মালিকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন



ফেসবুক কর্নার