November 19, 2026, 8:53 pm
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

ঈদগাঁওতে সাজাপ্রাপ্ত আসামি আটক

অভয়নগর প্রতিবেদক

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও উপজেলার কালির ছড়া থেকে বন মামলার সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি)  সকাল সাড়ে ৮টার সময় বন মামলার ১বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত  পলাতক আসামী ঈদগাঁও কালির ছড়ার মোহাম্মদ রফিককে (৪২) কে আটক করেছে বলে জানা গেছে।
ঈদগাঁও পুলিশের নিয়মিত অভিযানে বর্ণিত ইউনিয়নের কালির ছড়া মৃত হামিদ হোসেনের পুত্র মোহাম্মদ রফিককে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা জানায়, বন মামলায় দীর্ঘদিন পলাতক থাকা রফিককে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে।  ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ টি এম শিফাতুল মাজদার বন মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া তিনি যে কোন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও জানান।



ফেসবুক কর্নার