March 6, 2026, 8:06 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

জয়ীতা সোসাইটির কোটি টাকা আত্মসাৎ! গ্রাহকদের হুমকি— “সাংবাদিক কিছু করতে পারবে না”

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে জয়ীতা কনজ্যুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (নিবন্ধন নং–২২.০১.২০২০.৪৪)–এর বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এলাকার সাধারণ মানুষ, প্রবাসী পরিবার, শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির কাছ থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে সঞ্চয় সংগ্রহ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় সঞ্চয় স্কিম, কিস্তি এবং আকর্ষণীয় অফারের কথা বলে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
প্রথমদিকে সোসাইটিটি নিয়মিত কিস্তি ও লাভ ফেরত দিলেও পরবর্তীতে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে শুরু হয় টালবাহানা, সময়ক্ষেপণ এবং গ্রাহকদের সঙ্গে অসহযোগিতা। টাকা ফেরত চাইতে গেলে উল্টো হুমকি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মামুন ও তার মায়ের বিরুদ্ধে।
এক ক্ষতিগ্রস্ত গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা নিজের কষ্টের টাকা দিয়েছি। এখন টাকা চাইতে গেলে উল্টো হুমকি দেওয়া হয়। মামুন বা তার মা ফোন করে বলে—‘সাংবাদিকদের সামনে গিয়ে কি বলবা? সাংবাদিক কি তোদের টাকা তুলতে পারবে?’ আমাদের অপরাধীর মতো কথা শোনানো হয়।”আরেকজন ভুক্তভোগী বলেন,“বিশ্বাস করে টাকা দিয়েছি। আজ টাকা চাইলে অপমান করা হয়। আমাদের সাথে যেনো প্রতারণা নয়, শত্রুতা করা হচ্ছে।” টাকার বিনিময়ে বিলাসবহুল জীবন! স্থানীয়দের অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে আদায় করা অর্থ দিয়ে মামুন বিলাসবহুল জীবনযাপন শুরু করেছেন। ইসলামি ব্যাংকে চাকরি, পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ও শ্রীরামপুর এলাকায় আলিশান ভবন নির্মাণের বিষয়টি এলাকাবাসীর নজরে এসেছে। গ্রাহকদের দাবি—এই সম্পদের উৎস কোথা থেকে এসেছে তা তদন্ত করা হোক, ব্যাংক হিসাব খতিয়ে দেখা হোক এবং আর্থিক লেনদেন খোলাসা করা হোক। ভুক্তভোগীদের দাবির তালিকা ক্ষতিগ্রস্ত গ্রাহকরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার প্রত্যেক গ্রাহকের জমাকৃত টাকা ফেরতের নিশ্চয়তা আর্থিক অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত  ভবিষ্যতে এ ধরনের সোসাইটি চালু ও অর্থগ্রহণের ক্ষেত্রে কঠোর নজরদারি এলাকায় চাপা উত্তেজনা, গ্রাহকদের প্রস্তুতি এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা নীরব বসে থাকবেন না; শিগগিরই সমষ্টিগতভাবে লিখিত অভিযোগ করবেন। ইতোমধ্যেই বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে বলে নিশ্চিত করেছেন একাধিক স্থানীয় সচেতন নাগরিক। এলাকাবাসীর ভাষ্য—এ ধরনের সঞ্চয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেই সবচেয়ে বেশি আইনি নজরদারি দরকার। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে ব্যবসা করার নামে প্রতারণার ঘটনা আর সহ্য করা হবে না। তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার