June 25, 2026, 5:27 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

অভয়নগর প্রতিবেদক

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত  প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শো-কজ নোটিশ প্রদান করেছে নির্বাচন কর্তৃপক্ষ।নোটিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত ৪ জানুয়ারি দুটি পৃথক অভিযোগ পাওয়া যায়। নবীগঞ্জের ওসমানী রোডের বাসিন্দা  জিতু মিয়া সেন্টুর দায়ের করা প্রথম অভিযোগে বলা হয়, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া তার কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।
অপর  অভিযোগটি করেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার  বাসিন্দা মসফিকুজ্জামান চৌধুরী নোমান। তিনি অভিযোগে উল্লেখ করেন , গত ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন রেজা কিবরিয়া। উভয় অভিযোগের সঙ্গেই ঘটনার প্রমাণ হিসেবে দুটি করে ছবি সংযুক্ত করে অভিযোগ দেওয়া হয়।।নোটিশে উত্থাপিত নির্দিষ্ট অভিযোগের বিষষটি লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্বাচনী কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধিমালার একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এ শো-কজ নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে ড. রেজা কিবরিয়ার জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সূত্রটি জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার