March 6, 2026, 8:06 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

কালিয়াকৈরে বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, টিয়ারশেল নিক্ষেপ,আহত ৪

অভয়নগর প্রতিবেদক

 তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে নারীসহ ৪ শ্রমিক আগত হয়। এদের মধ্যে দুইজনকে গুরতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
বুধবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রুপনগর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায় , ওই কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেয়া হচ্ছেনা। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নারীসহ ৪ শ্রমিক আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো ওই কারখানার শ্রমিক ফাহিমা বেগম(৪০), লিপি বেগম(৪৫), সামশুন নাহার(২২) ও শফিকুল ইসলাম(৩৫)। এদের মধ্যে ফাহিমার অবস্থা গুরতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
কারখানার শ্রমিক পলাশ জানায় গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন এর বিষয়ে কারখানা কতৃপক্ষ একাদিক বার তারিখ দিয়েছে। কিন্তু বেতন পরিশোধ করেননা। এদিকে বাসা বাড়া দোকান বাকি এসব নিয়ে মানবেতর জীবন যাপন করছি আমরা। বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য বার বার চাপ সৃষ্টি করছে। তারা আমাদের বাসা ছেড়ে চলে যেতে বলছে। ঘরে কোন খাবার নেই। দেকানে অনেক দেনা পড়েছে। দোকানদাররা আর বাকি দিতে চাচ্ছেনা। বেতন না পেলে আমরা কিভাবে চলি। তাই বাধ্য হয়েই আমরা মহাসড়কে নেমেছি। সেখানে পুলিশ আমাদের উপর হামলা করেছে।
আরেক শ্রমিক সামশুন নাহার জানান, তিন মাস ধরে বেতন পাইনা তবুও কারখানার সার্থে কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কি দেখে আমরা কিভাবে বেচে আছি। কিভাবে ভাড়া বাড়িতে থাকছি, কি খাচ্ছি। আমাগো ঘাম ঝড়ানো করা টাকা না দিয়ে তারা ঠিকি দিব্যি ভালো আছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে বিভিন্ন ভাবে কথা বলছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারখানার মালিকপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধান হবে।



ফেসবুক কর্নার