October 5, 2026, 4:07 pm

ঝিনাইদহে ধ*র্ষণ মামলায় প্রধান আসামী আটক

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদীপাড়া আড়পাড়া এলাকায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহিনুর রহমানকে ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে থানা পুলিশ আসামির নিজ বাসা থেকে আটক করে ।

থানার সামনে আসামী শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, “আমি নির্দোষ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় ঝিনাইদহের কালীগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেছি।” তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীপাড়া আরপাড়া এলাকার এক নারী সম্প্রতি মো. শাহিনুর রহমান ও মো. হাসান নামের দুই ব্যক্তিসহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। তবে এলাকাবাসীর দাবি করছে, ওই নারী দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং সম্প্রতি তাকে নিজ বাসায় দুইজন পুরুষের সঙ্গে আটক করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে উত্তেজনাও সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতেই ওই নারী মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন।

এদিকে, শাহিনুর রহমান থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন—এ দাবি অস্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসন বলেন, “আমরা তাকে নিজ বাসা থেকে আটক করে থানায় নিয়ে এসেছি।”



ফেসবুক কর্নার