June 24, 2026, 12:31 pm
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার: ধর্ষণ ও হত্যা অভিযোগে গ্রেপ্তার-২

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বাহিনীটি।
র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, “ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
এর আগে গত শনিবার দিবাগত রাতে লালখান বাজার এলাকার একটি ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে ধর্ষণের আলামতও মেলেনি। তবে ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামত রয়েছে কি না তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পরবর্তীতে বুধবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে লাশ উদ্ধারের সময় শিশুটির পা মাটির সঙ্গে লাগানো ছিল বলে জানিয়েছে পরিবার, যা পুলিশকে অবহিত করা হয়েছে।
শিশুটির মা দাবি করেন, তার মেয়ে আত্মহত্যা করতে পারে—এটি তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না।
ঘটনাটি ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার