August 15, 2026, 9:34 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বাড়ির আঙ্গিনায় ১০ ফুট লম্বা অজগার সাপ,অতপর.. 

অভয়নগর প্রতিবেদক

কয়রা ‍উপজেলার মহারাজপুর ইউনিয়নের প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার একটি গাছ  হতে
১০ ফুট লম্বা একটি অজগার সাপ উদ্ধার করেছে বন বিভাগ।উদ্ধার করা সাপটি পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার  (৮ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২ টার দিকে মঠবাড়ি গ্রামে অবস্থিত প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের একটি গাছে সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীদের খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক  ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগের স্টাফ, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
 কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন  বলেন, উদ্ধারকৃত অজগার সাপটি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সুন্দরবনে বুষ্টুমখালী খালের সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।



ফেসবুক কর্নার