June 24, 2026, 6:01 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় আফ্রিদি

অভয়নগর প্রতিবেদক

রাজনৈতিক বৈরিতায় ২০১৩ সালের পর হচ্ছে না ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপও এখন হয় হাইব্রিড মডেলে। সবশেষ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে যতটা না ছিল মাঠের খেলা, তারচেয়ে বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে। পুরোনো সেই ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এবার তোপের মুখে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি।

সংযুক্ত আরব আমিরাতে গত বছরের সেপ্টেম্বরে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ ফোর, সুপার ফোর, ফাইনাল-তিনবারই দেখা গেছে একই দৃশ্য। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা করমর্দন করেননি। এমনকি মাঠ থেকে বের হওয়ার সময়ও কেউ কারও সঙ্গে কথা বলেননি। এশিয়া কাপ ইস্যুতে কদিন আগে এক সংবাদ সম্মেলনে শাহিন বলেছিলেন, ‘সীমানার ওপারের লোকেরা স্পোর্টসম্যানশিপ লঙ্ঘন করছে। আমাদের কাজ শুধু ক্রিকেট খেলে যাওয়া। সেদিকেই মনোযোগ দিচ্ছি। মাঠে এর জবাব দিতে প্রস্তুত।’

আফ্রিদির এই মন্তব্য ছড়িয়ে পড়লে ভক্ত-সমর্থকেরা তাঁকে নিয়ে বিদ্রূপ করা শুরু করেন। সামাজিক মাধ্যমে কেউ একজন লিখেছেন, ‘খালি কলসি বাজে বেশি।’ অন্য একজন লিখেছেন, ‘তুমি কি মন্তব্যের রিপ্লাই দেওয়ার মতো ফিট অবস্থায় রয়েছ?’ তাঁকে নিয়ে এই মন্তব্যের কারণ যে তাঁর চোট, সেটা না বললেও চলছে। হাঁটুর চোটে পড়ায় বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে চার ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। বর্তমানে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। অনেকে আবার পাকিস্তানের বাঁহাতি পেসারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত বছরের এপ্রিলে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে মূলত ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়েছে। দুই দেশ সামরিক সংঘাতেও জড়িয়েছিল। এমনকি গত বছরের ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল শেষে ভারত শিরোপা ছাড়া উদ্‌যাপন করেছিল। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় সূর্যকুমার-অভিষেক শর্মারা শিরোপা নিতে চাননি।

২০২৪ সালের ডিসেম্বরে বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড মডেলের’ সমঝোতা চুক্তি হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তাই আয়োজক পাকিস্তান হলেও ভারতীয় ক্রিকেট দল খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। একইভাবে নারী ওয়ানডে বিশ্বকাপ ভারতে হলেও পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। ভারত-শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় হাইব্রিড মডেলের দরকার নেই। এবার পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে লঙ্কায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান এখন ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে।



ফেসবুক কর্নার