August 15, 2026, 6:06 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

তিন ফিফটিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০০ রান

অভয়নগর প্রতিবেদক

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ফিফটির দেখা পেয়েছেন ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও ড্যারেল মিচেল। এই তিন ফিফটিতে ভর করে ৩০০ রানের পুঁজি পেল কিউইরা। ফলে জিততে হলে ভারতকে করতে হবে ৩০১ রান।

ভাদোদোরায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় দলনেতা শুবমান গিল। টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। উদ্বোধনী জুটিতে আসে ১১৭ রান। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। ৬৯ বলে ৬২ রান করেন নিকোলস। আর ৬৭ বলে ৫৬ রান আসে কনওয়ের ব্যাট থেকে।

এদিকে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি উইল ইয়াং ও গ্লেন ফিলিপস। দুজনই আউট হন ১২ রান করেন। এছাড়া ১৮ রান করেন মিচেল হে ও ১৬ রান করেন মিচেল ব্রেসওয়েল।

এদিকে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যান ড্যারেল মিচেল। ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৮৪ রানে থামেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৭১ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি পাঁচটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া ১ রান করেন জেমস ফোলকস। আর ২৪ রানে ক্রিস্টিয়ান ক্লার্ক ও ৮ রানে কাইল জেমিসন অপরাজিত থাকেন।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ সিরাজ, হারষিত রানা ও প্রসিধ কৃষ্ণা। আর একটি উইকেটের দেখা পেয়েছেন কুলদিপ যাদব।



ফেসবুক কর্নার