June 24, 2026, 11:25 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ভিজিডি কার্ডের প্রলোভন দেখিয়ে হিন্দু নারীকে ধ*র্ষণের অভিযোগ ইউপি সদস্য জনতার হাতে আটক, পুলিশের কাছে সোপর্দ

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে। ঘটনার সময় স্থানীয় জনতা অভিযুক্তকে হাতেনাতে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের এক হিন্দু নারী দীর্ঘদিন ধরে ভিজিডি কার্ড পাওয়ার আশায় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে আসছিলেন। অভিযোগ রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন তাকে ভিজিডি কার্ড দেওয়ার আশ্বাস দেন এবং এক পর্যায়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আলমগীর হোসেনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর না করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, জনপ্রতিনিধি পরিচয়ের আড়ালে ক্ষমতার অপব্যবহার করে এমন ঘৃণ্য অপরাধ সমাজের জন্য ভয়ংকর দৃষ্টান্ত। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগীর পরিবার জানায়, তারা ন্যায়বিচার চান এবং কোনো প্রভাবশালী মহলের চাপ বা হস্তক্ষেপ ছাড়াই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে কয়রা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি মহেশ্বরীপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো মানবিক উদ্যোগকে ব্যবহার করে এমন অপরাধের অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার