April 23, 2026, 9:08 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ভারতে খেলতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির ৩ শঙ্কা, মোস্তাফিজকে দলে নিলে ঝুঁকি

অভয়নগর প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। ভারতে খেলতে গেলে বাংলাদেশ কী ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ।
সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
যার একটি, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা।

দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন।
আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।
তার মতে, আইসিসির নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনও রকম পরিস্থিতি নাই।
আর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির শঙ্কার প্রসঙ্গে আসিফ নজরুল স্পষ্টভাবে বলেছেন, আইসিসি যদি আশা করে, আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করবো, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেবো— তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কোনও প্রত্যাশা হতে পারে না।
তিনি আরও বলেছেন, ক্রিকেট খেলার ওপর কারো কোনও মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনও রকম নতি স্বীকার করবো না।



ফেসবুক কর্নার